ভিড়ের মাঝে
বহিঃবিশ্ব জানিলো তোমায় দয়াময় তুমি নারী ।
জানিলো শুধু সেইজন, যাহারে দিয়াছ ছাড়ি ।
সরায়েছ তারে শত অজুহাতে, সহস্র দোষ খুঁজি ।
আজ বহু ভিড়, বহু লোকজন, বহু আনন্দধাম
রঞ্জিত মন, করিয়া ভ্রমণ, পুলকিত নিশি-জাম ।
চলিয়াছে বয়ে জীবন তরণী দিগন্ত পারাবার ।
সফল আজিকে, সুপ্রতিষ্ঠিত, সফল পরিশ্রম ।
স্বার্থক হোক জীবনযুদ্ধ, পরাজিত হোক ভ্রম ।
কভু ভাবিয়াছ? সফলতা পিছে, আছে কারো অবদান ।
হয়তোবা আজি, ভুলিয়াছ সে কথা, দলিয়াছ পদে যারে,
মুছিয়া দিয়াছো মন হতে আজি, ঠেলিয়াছ দূরে তারে ।
কোনোএকদিন যার হাত ধরে শিখেছিলে পথ চলা ।
ফুল যবে ফোটে, অলি আসি জোটে, নিয়ে যায় মধু তার ।
কিন্তু সে হায় ! ঝরিবার কালে খবর রাখেনা আর ।
মৃদু হাওয়া বয় ফুল ঝরে যায়, ফিরে কভু কেউ চায় ?
কিন্তু যে মালি, অঙ্কুর হতে লালন করিল তারে,
সেকি কভু পারে লুটিতে তাহারে? পালন করিল যারে ।
সে শুধু চায় ঝড় ঝাপটায় আগলে রাখতে তারে ।
অহং যবে যারে রাখে ঘিরি ধরে, শোনেনা সে কোনো কথা ।
যে ছিল আপন সে হলো পর, পর হলো পরিত্রাতা
সকল কর্মে সেই সুনিপুন, সেই তব কান্ডারি ।
নেশাতুর চোখ, ভাবে ঢল ঢল, চাতুরিপূর্ণ চলন,
নব নব বেশ, লালায়িত কেশ, সুমধুরীত বলন ।
সবই শেষ হবে, অহং ঘুচিবে, যবে কেটেযাবে নেশা ।
কিন্তু সেদিন সব কিছু রবে, রহিবেনা শুধু সে জন ।
যাহার লাগিয়া ঝরিবে অশ্রু, ভাঙিবে তব মন ।
শত চেষ্টাতে পারিবেনা ছুতে, করিতে আলিঙ্গন ।
Comments
Post a Comment