Posts

Showing posts from November, 2022

ভিড়ের মাঝে

বহিঃবিশ্ব জানিলো তোমায় দয়াময় তুমি নারী । জানিলো শুধু সেইজন, যাহারে দিয়াছ ছাড়ি । সরায়েছ তারে শত অজুহাতে, সহস্র দোষ খুঁজি । আজ বহু ভিড়, বহু লোকজন, বহু আনন্দধাম রঞ্জিত মন, করিয়া ভ্রমণ, পুলকিত নিশি-জাম । চলিয়াছে বয়ে জীবন তরণী দিগন্ত পারাবার । সফল আজিকে, সুপ্রতিষ্ঠিত, সফল পরিশ্রম । স্বার্থক হোক জীবনযুদ্ধ, পরাজিত হোক ভ্রম । কভু ভাবিয়াছ? সফলতা পিছে, আছে কারো অবদান । হয়তোবা আজি, ভুলিয়াছ সে কথা, দলিয়াছ পদে যারে, মুছিয়া দিয়াছো মন হতে আজি, ঠেলিয়াছ দূরে তারে । কোনোএকদিন যার হাত ধরে শিখেছিলে পথ চলা । ফুল যবে ফোটে, অলি আসি জোটে, নিয়ে যায় মধু তার । কিন্তু সে হায় ! ঝরিবার কালে খবর রাখেনা আর । মৃদু হাওয়া বয় ফুল ঝরে যায়, ফিরে কভু কেউ চায় ? কিন্তু যে মালি, অঙ্কুর হতে লালন করিল তারে, সেকি কভু পারে লুটিতে তাহারে? পালন করিল যারে । সে শুধু চায়  ঝড় ঝাপটায় আগলে রাখতে তারে । অহং যবে যারে রাখে ঘিরি ধরে, শোনেনা সে কোনো কথা । যে ছিল আপন সে হলো পর, পর হলো পরিত্রাতা সকল কর্মে সেই সুনিপুন, সেই তব কান্ডারি । নেশাতুর চোখ, ভাবে ঢল ঢল, চাতুরিপূর্ণ চলন, নব নব বেশ, লালায়িত কেশ, সুমধুরীত বলন । সবই শেষ হবে, অহং ঘ...